শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
বাবা-মায়ের মুক্তি চাইলেন মাদুরোর ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:০৭ এএম

যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়েছেন তাদের ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা।

মাদুরো দম্পতিকে আটকের পর দেওয়া প্রথম ভাষণে ভেনেজুয়েলার কংগ্রেস সদস্য মাদুরো গুয়েরা এক কথা বলেন। একইসঙ্গে তার বাবা-মাকে ধরার জন্য চালানো মার্কিন অভিযানের তীব্র সমালোচনা করেন তিনি।

মাদুরো গুয়েরা বলেন, “যদি আমরা একজন রাষ্ট্রপ্রধানকে অপহরণ করার বিষয়টিকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করি, তবে বিশ্বের কোনো দেশই আর নিরাপদ থাকবে না। আজ এটি ভেনেজুয়েলার সঙ্গে ঘটেছে। কাল হয়তো এমন কোনো দেশের সঙ্গে ঘটবে, যারা কারো বশ্যতা স্বীকার করতে রাজি নয়।”

তিনি আরও সতর্ক করে বলেন, “এটি কেবল কোনো অঞ্চলের সমস্যা নয় বরং এটি বিশ্ব রাজনীতির স্থিতিশীলতার জন্য এক সরাসরি হুমকি।”

বক্তব্যের শেষে মাদুরো গুয়েরা যুক্তরাষ্ট্রের কাছে তার বাবা-মায়ের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নিজের নামও জড়িয়েছে বলে তিনি তীব্র নিন্দা জানান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদুরো  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close