শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
রুশ তেলবাহী ট্যাংকার জব্দ ঘিরে মস্কো-ওয়াশিংটন উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। এই ঘটনায় মস্কো-ওয়াশিংটন উত্তেজনা দেখা দিয়েছে।

ট্যাংকারটিকে পাহারা দিয়ে রাখতে মস্কো নৌবাহিনী মোতায়েন করেছে—এমন খবরের মধ্যেই বুধবার (৭ জানুয়ারি) জানুয়ারি) রুশ পতাকাবাহী ট্যাংকার জব্দের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বিশেষ বাহিনী ‘মারিনেরা’ নামের ট্যাংকারটি জব্দ করে বলে জানা গেছে। অতীতে মারিনেরা ট্যাংকারে ভেনেজুয়েলার তেল বহন করা হত। তবে বর্তমানে এটি খালি ছিল। এই খালি ট্যাংকারটিই যুক্তরাষ্ট্র জব্দ করেছে।
 
ট্যাংকারটির নাম আগে ছিল বেলা-ওয়ান। এর নাম বদলে মারিনেরা রাখা হয়। গায়ানার পতাকাবাহী ট্যাংকারটি পরে রুশ ট্যাংকারে রূপান্তরিত করা হয়।
 
এই ট্যাংকার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র ট্যাংকার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে।
 
বিবৃতিতে রুশ পরিবহণ মন্ত্রণালয় জানায়, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী, উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত করা কোনো জাহাজের ওপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না।
 
সূত্র : আল জাজিরা


আরও সংবাদ   বিষয়:  রুশ   রাশিয়া   তেলবাহী ট্যাংকার জব্দ   মস্কো-ওয়াশিংটন   উত্তেজনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close