সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
প্রবাস
২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক মালয়েশিয়ায়
প্রবাস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় দেশটির ইমিগ্রেশন বিভাগ ২৬ বাংলাদেশিসহ ৭৭ অবৈধ অভিবাসীকে আটক করেছে। নেগেরি সেম্বিলান রাজ্যে পরিচালিত অভিযানে রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত একটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটকদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

তিনি আরও জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার তিনজন নারী ও একজন পুরুষ, পাকিস্তানের ১০ জন পুরুষ, বাংলাদেশের ২৬ জন পুরুষ, থাইল্যান্ডের পাঁচজন পুরুষ ও একজন নারী, মিয়ানমারের তিনজন পুরুষ ও দুজন নারী এবং ভারতের ২৬ জন পুরুষ রয়েছেন।

অভিযানে নিলাই এলাকায় অবস্থিত একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ অবরুদ্ধ থাকায় কেউ পালাতে পারেনি বলে জানান তিনি।

কেনিথ তান বলেন, ‘জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান করা এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩’-এর আওতাভুক্ত।

আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। একই সাথে অবৈধ অভিবাসী দমনে সহযোগিতার জন্য জনসাধারণকে তথ্য ও অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়।

কেনিথ তান সতর্ক করে বলেন, ‘অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানকারী যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আদালতে মামলা দায়ের করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশি   অভিবাসী আটক   মালয়েশিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close