শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
পুতিনকে কিম জং উনের চিঠি, সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:২৬ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার চিঠির জবাবে পাঠানো পাল্টা চিঠিতে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, চিঠিতে কিম জং উন বলেন, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়া) এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে গড়ে ওঠা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের চেতনা, দুই দেশের কৌশলগত স্বার্থ এবং দুই জাতির আকাঙ্ক্ষা ও ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে নিজের সম্পর্ককে অমূল্য হিসেবে উল্লেখ করেন এবং পুতিনের নীতির প্রতি নিঃশর্ত সমর্থনের প্রতিশ্রুতি দেন। কেসিএনএর উদ্ধৃতিতে কিম জং উন বলেন, ‘আপনি যে সব নীতি অনুসরণ করছেন এবং যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আমি সেগুলোকে সম্পূর্ণভাবে সম্মান করি এবং নিঃশর্তভাবে সমর্থন করি।

চিঠিতে তিনি আরও বলেন, ‘এই অবস্থান অপরিবর্তনীয় এবং চিরস্থায়ী থাকবে। আপনার সঙ্গে এবং আপনার রাশিয়ার সঙ্গে সবসময় একসঙ্গে দাঁড়াতে আমি প্রস্তুত।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close