শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেত খামার
ফরিদপুরে বেড়েছে শীতের সবজির দাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শীত মৌসুম চললেও ফরিদপুরে কমছে না সবজির দাম বরং সরবরাহ বাড়ার কথা থাকলেও উল্টো ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের শীতকালীন সবজির দাম। এতে বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শনিবার (১০ জানুয়ারি) জেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কয়েক দিন আগেও যেসব শীতের সবজি তুলনামূলক কম দামে পাওয়া যেত, বর্তমানে সেগুলোর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জেলার বিভিন্ন বাজারে ফুলকপি প্রতি কেজি ৫০ টাকা, পাতা কপি ৩০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, পটোল ৪০ থেকে ৫০ টাকা, লালশাক ও পালংশাক প্রতি আটি ২০ থেকে ৩০ টাকা, লাউ শাক ৪০ থেকে ৫০ টাকা, কুমড়া প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ৮০ থেকে ১০০ টাকা, শিম ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচামরিচ মানভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ফরিদপুর কাঁচাবাজারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, “ফরিদপুরের বাইরে থেকে সবজি আসছে কম। তীব্র শীতে কৃষকরা ঘর থেকে বের হতে পারছেন না। ক্ষেত থেকে সময় ও চাহিদা অনুযায়ী সবজি তুলতে পারছে না। যার প্রভাব পড়েছে সবজি সরবরাহে।”

খুচরা ব্যবসায়ীরাও একই কথা জানিয়েছেন। তাদের মতে, প্রচণ্ড শীতে কৃষকরা নিয়মিত সবজি তুলতে না পারায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকছে।

আলফাডাঙ্গা কাঁচাবাজারের ব্যবসায়ী ইসলাম বলেন, “প্রচণ্ড শীতে কৃষকরা মাঠে যেতে পারছেন না। সময়মতো সবজি তুলতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে।”

বাজার করতে আসা স্কুল শিক্ষক মনির বলেন, “প্রতি বছর শীতের সবজি বাজারে এলে সব ধরনের সবজির দাম কমে যায়। এ বছর দেখা যাচ্ছে উল্টোটি। দাম না কমে বরং বাড়ছে।”

তিনি আরও বলেন, “প্রশাসন যদি সঠিকভাবে বাজার মনিটরিং করে তাহলে সব ধরনের সবজির দাম নিয়ন্ত্রণে আসবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   সবজি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close