রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রবাস
যুক্তরা‌জ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণসহ নিহত ৪
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে সড়ক দুর্ঘটনায় এক ব্রিটিশ-বাংলাদেশিসহ তিন তরুণ এবং একজন প্রবীণ ট্যাক্সিচালক নিহত হয়েছেন। 

রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বোল্টনের উইগান রোডে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতা এতই বেশি ছিল যে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন, মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল এবং মুহাম্মদ দানিয়াল আসগর আলী। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী, তার বয়স ৫০-এর কোঠায়।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, উইগান রোডের সিসিটিভি ফুটেজে ভয়াবহ সংঘর্ষের দৃশ্য ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শী বা কারও কাছে ড্যাশক্যাম ফুটেজ থাকলে তা পুলিশকে সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে।

বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল এই ঘটনাকে পুরো কমিউনিটির জন্য এক বিশাল ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যুক্তরা‌জ্য   সড়ক দুর্ঘটনা   বাংলাদেশি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close