শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রবাস
সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে সিআইপি হলেন কাতার প্রবাসী জসিম উদ্দিন
আমিন বেপারী, কাতার
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কাতার প্রবাসী ব্যবসায়ী দিগন্ত এক্সপ্রেসের সিইও এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দীন ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক (কমার্শিয়াল ইম্পোরট্যান্ট পার্সন) সিআইপি-২০২৫ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করেছেন। শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কর্মসংস্থান গড়ে তোলায় তার দীর্ঘদিনের অবদান এই সম্মাননার ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে।

প্রবাসে অবস্থান করেও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ করে শিক্ষা খাতে বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়তা এবং তরুণ উদ্যোক্তা গঠনে তার উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসী দিবসে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের কাছ থেকে এই সিআইপি সম্মাননা গ্রহণ করেন।

সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি বলেন, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি দেশে নিরাপদ বিনিয়োগের পরিবেশ পেলে সর্বদা প্রস্তুত বলে জানান তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রেমিটেন্স   সিআইপি   কাতার প্রবাসী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close