রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কেরানীগঞ্জে গৃহ শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম আপডেট: ১৬.০১.২০২৬ ৭:২৭ এএম
গৃহ শিক্ষিকা মীমসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ |

গৃহ শিক্ষিকা মীমসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ |

ঢাকার কেরানীগঞ্জে কথিত গৃহ শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তির বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পাঁচতলা ভবনের দুইতলার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রোকেয়ার (৩২) এবং বাথরুমের ফলস ছাদ থেকে মেয়ে ফাতেমার (১৪) লাশ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি ফাতেমার গৃহ শিক্ষিকা মীমের বলে জানা যায়। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল থেকে কালিন্দীর মুসলিমবাগ ওই ভাড়া বাসা থেকে প্রচুর দুর্গন্ধ বের হয়। প্রথমে এলাকাবাসী ময়লার দুর্গন্ধ ভাবলে ধীরে ধীরে গন্ধ প্রকট হতে থাকে। পরে গন্ধের উৎস খুজতে থাকলে মীমের ফ্ল্যাট থেকে বের হচ্ছে বলে নিশ্চিত হয় এলাকাবাসী। এ সময় ফ্ল্যাটের দরজা খুলতে বললে, ভিতরের বাসিন্দারা দরজা না খুললে পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনা স্থলে এসে রুমের দরজা ভেঙে বক্স খাটের ভেতর থেকে রোকেয়ার লাশ এবং বাথরুমের ফলস ছাদের ওপর থেকে মেয়ে ফাতেমার লাশ উদ্ধার করে। 

নিহত রোকেয়ার ভাই জাহিদ জানায়, “গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) আমার বোন ও ভাগ্নী নিখোঁজ হলে আমরা কেরানীগঞ্জ মডেল থানায় ২৬ ডিসেম্বর (শুক্রবার) জিডি করি। আমাদের শুরু থেকেই গৃহ শিক্ষিকাকে সন্দেহ হচ্ছিল। আমি পুলিশকে জানিয়েছি কয়েকবার—পুলিশ গুরুত্ব দেয়নি। আমার ভাগ্নীর গলায় স্বর্নের চেইন ছিল, বোনের গলায়ও চেইন ছিল। চেইন নেয়ার জন্যই হয়তো হত্যা করেছে মীম।”

কেরানীগঞ্জ  মডেল থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম জানান, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষিকা মীম, মীমের স্বামী হুমায়ন, বড় বোন নুরজাহান ও ফাতেমার বান্ধবী মাহীকে পুলিশে হেফাজতে নেয়া হয়েছে।”

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close