শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
বিশ্বশান্তির ঝুঁকি দেখিয়ে ইউরোপকে শুল্কের বার্তা: ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের ৮টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। পরবর্তী সময়ে ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

শনিবার স্থানীয় সময় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। শুল্কের আওতায় পড়া দেশগুলো হলো—যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড।

পোস্টে ট্রাম্প দাবি করেন, কয়েক শতাব্দী পর গ্রিনল্যান্ড ডেনমার্কের কাছ থেকে ফেরত নেওয়ার সময় এসেছে। তাঁর ভাষায়, “বিশ্বশান্তি এখন ঝুঁকির মুখে। চীন গ্রিনল্যান্ড দখল করতে চায়, অথচ ডেনমার্ক তা ঠেকাতে সক্ষম নয়।”

এ ছাড়া তিনি অভিযোগ করেন, উল্লিখিত ইউরোপীয় দেশগুলো ‘অজ্ঞাত উদ্দেশ্যে গ্রিনল্যান্ডে গেছে’ এবং তারা সেখানে গিয়ে “অত্যন্ত বিপজ্জনক একটি খেলা” খেলছে। এই পরিস্থিতি দ্রুত এবং কোনো প্রশ্ন ছাড়াই শেষ করতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো দেশ যদি তাঁর অবস্থানের সঙ্গে একমত না হয়, তাহলে তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রিনল্যান্ডের জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র হামলার প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা স্থাপন এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর নজরদারির ক্ষেত্রে এর কৌশলগত গুরুত্ব রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close