সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রবাস
আমিরাতে প্রবাসীদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম আপডেট: ১৮.০১.২০২৬ ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মানসিক ও শারীরিক সুস্থতা এবং আগামী প্রজন্মের ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

গতকাল ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শারজাহ প্রদেশের টাইম একাডেমী ফুটবল গ্রাউন্ডে সম্পন্ন হয়েছে। ইয়াং বয়েস এফসির উদ্যোগে আয়োজনকৃত এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেছে প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন ইউএই।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আজিজ উজ্জ্বল, আলী আমজদ, কমিউনিটি নেতা নাছিরুল হক, প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন ইউএই’র সহ-সভাপতি মো. নুর হুসেন, মো. রেনু মিয়া, মোজাম্মেল মিয়া, মোহাম্মদ তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সুহেল মিয়া, মিজানুর রহমান, কাশেম মিয়া প্রমুখ।

এছাড়া উদ্বোধক ছিলেন কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম। অপরদিকে, প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সভাপতি সালেহ আহমদ তালুকদার।

এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য উপদেষ্টা, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। পাশাপাশি ১৬টি দলের খেলোয়াড়বৃন্দ, আয়োজক কমিটির সদস্য ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নকআউট পদ্ধতিতে পরিচালিত এই টুর্নামেন্টে দুইটি গ্রুপে ভাগ করে প্রতিটি গ্রুপে ৮টি করে দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো—আল নাব্বা ফ্রেন্ডস ক্লাব, শারজাহ এফসি, আর-জে স্টার, ইলেভেন এফসি, আজমান কারামা এফসি, রোলা ইয়াং ওয়ারিওর, দুবাই ইন্টারন্যাশনাল সিটি এফসি, আল ওয়াফি স্পোর্টিং ক্লাব, নাসির এফসি আলআইন, ইউনাইটেড এফসি, গ্রীন বাংলা, সারক আল সাহাব এফসি, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, ইয়াং বয়েজ এফসি, ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এবং প্রবাসী এফসি।

বক্তারা জানান, ফুটবল খেলা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, এটি বিনোদন, হৃদরোগ প্রতিরোধ, সুস্থ জীবনধারা এবং সামাজিক সংযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ। আগামীতে আরও বড় আকারের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি প্রবাসী অংশগ্রহণ করতে পারে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আমিরাত   প্রবাসী   গোল্ডকাপ   ফুটবল টুর্নামেন্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close