শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
প্রবাস
কাতারে রুমিন ফারহানার হাঁস মার্কার নির্বাচনী প্রচারণা
আমিন বেপারী, কাতার
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হাঁস প্রতীকের নির্বাচনী প্রচারণা কাতারে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দোহার একটি হোটেলে এ নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে ও তোসিক ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

হাঁস প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন, ফয়সাল, মোজ্জামেল, আলম ও নাঈম। এ সময় সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক এলাকার প্রবাসী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা অনেকের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে। তবে আমার সমর্থকরা কখনোই এসব মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি হাঁস প্রতীকে ভোট দিয়ে জনগণ আবারও প্রমাণ করবে রুমিন ফারহানার জনপ্রিয়তা।” সংসদে নির্বাচিত হলে প্রবাসীদের স্বার্থে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাতার   রুমিন ফারহানা   হাঁস মার্কা   নির্বাচনী প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close