শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
মেট্রোয় পুল-আপ, বরুণকে সতর্ক করল কর্তৃপক্ষ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুম্বাই মেট্রোর ভেতরে ঝুলন্ত হাতল ধরে শরীরচর্চা করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। চলন্ত ট্রেনের ভেতরে এমন কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ ও ‘দণ্ডনীয় অপরাধ’ আখ্যা দিয়ে অভিনেতাকে সতর্কবার্তা দিয়েছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যানজট এড়াতে মুম্বাই মেট্রো ব্যবহার করে একটি প্রেক্ষাগৃহে যাচ্ছিলেন বরুণ ধাওয়ান। এ সময় তিনি ভক্তদের উদ্দেশে ট্রেনের ভেতর থেকে একটি ভিডিও শেয়ার করেন। কিছু সময় পর সামাজিক মাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—চলন্ত মেট্রোর ভেতরে ওভারহেড মেটালের হাতল ধরে পুল-আপ করছেন অভিনেতা। তার পাশেই অন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিষয়টি নজরে আসার পর মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে বরুণ ধাওয়ানকে ট্যাগ করে একটি নিরাপত্তা নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়, এই ভিডিওর সঙ্গে আপনার কোনো অ্যাকশন সিনেমার মতো সতর্কবার্তা থাকা উচিত ছিল। মুম্বাই মেট্রোতে এ ধরনের কাজ করবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঠিক আছে, কিন্তু হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়।

কর্তৃপক্ষ আরও জানায়, মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি বা সরকারি সম্পত্তির ক্ষতির আওতায় পড়ে, যা একটি দণ্ডনীয় অপরাধ। অপরাধের গুরুত্ব অনুযায়ী এতে জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে।

এদিকে বরুণ ধাওয়ান বর্তমানে তার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বর্ডার টু’-এর সাফল্য উদযাপন করছেন। অনুরাগ সিং পরিচালিত এই সিনেমাটি ১৯৯৭ সালের জনপ্রিয় যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে বরুণ ধাওয়ানের পাশাপাশি অভিনয় করেছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মেট্রো   কর্তৃপক্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close