শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
প্রবাস
মরহুম জাফর মিয়ার পরিবারের পাশে চট্টগ্রাম সমিতি কাতার
আমিন ব্যাপারী, কাতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কাতার প্রবাসী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা, দুদু মিয়ার পুত্র মরহুম মো. জাফর কিছুদিন আগে কাতারে ইন্তেকাল করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।

এই শোকাবহ সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে চট্টগ্রাম সমিতি কাতার-এর একটি প্রতিনিধি দল মরহুম জাফরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

মরহুম মো. জাফর স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তার পরিবারের ভবিষ্যৎ কল্যাণ ও দুঃসময়ে সহযোগিতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করে চট্টগ্রাম সমিতি কাতার।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি কাতার-এর সম্মানিত সভাপতি ইসমাইল মনসুর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ কাজী ফারুক পেয়ারুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মানবতার কল্যাণে, প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম সমিতি কাতার আগামীতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান সংগঠনের সদস্যরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close