সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
কুমিল্লা-৫ আসনে পোস্টাল ভোটে বড় ব্যবধানের সম্ভাবনা কম
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) নিয়ে গঠিত সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৮৪২ জন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ হাজার ৩৩৩ জন।

নির্বাচনী বিশ্লেষকদের মতে, সীমিত সংখ্যক এই পোস্টাল ভোট এককভাবে নির্বাচনে বড় কোনো ব্যবধান তৈরি বা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারবে না। মোট ভোটের বিশাল কাঠামোর তুলনায় এ ভোটের প্রভাব পরিসংখ্যানগতভাবে সীমিতই থাকবে।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পোস্টাল ভোটের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো প্রবাসী ভোটারদের দেশে থাকা পরিবারের ভোট।

সংশ্লিষ্ট মহলের ধারণা অনুযায়ী, বিএনপির প্রার্থী হাজী মো. জসিম উদ্দিন (ধানের শীষ) ও জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসাইন (দাঁড়িপাল্লা)–এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, একজন প্রবাসী ভোটারের সরাসরি একটি ভোট থাকলেও বাস্তবে তার প্রভাব অনেক বেশি। কারণ, প্রবাসী ব্যক্তি সাধারণত পরিবারের কর্তা হওয়ায় দেশে থাকা পরিবারের সদস্যদের ভোটের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন। সাধারণভাবে একটি প্রবাসী পরিবারের সদস্য সংখ্যা ৫ থেকে ৮ জন পর্যন্ত হওয়ায়, তাঁদের নির্দেশনা অনুযায়ী একাধিক ভোট নির্দিষ্ট প্রার্থীর পক্ষে যেতে পারে।

বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় প্রতিটি ঘরে সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রবাসী সদস্য রয়েছেন। তারা ব্যস্ততা বা অন্যান্য কারণে ভোটার হিসেবে নিবন্ধিত না হলেও দেশে থাকা পরিবারের সদস্যদের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তার করতে সক্ষম। ফলে প্রবাসীদের সামাজিক ও পারিবারিক প্রভাব নির্বাচনের ফলাফলে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সুতরাং, পোস্টাল ভোট সংখ্যায় কম হলেও প্রবাসী ভোটারদের পারিবারিক প্রভাব কুমিল্লা-৫ আসনের চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুয়ামুন কবির জানান, বুড়িচং–ব্রাহ্মণপাড়া আসনে পোস্টাল ব্যালটে ভোটার হিসেবে নিবন্ধিত পুরুষ ১১ হাজার ৩০২ জন, নারী ১ হাজার ৩১ জন—মোট ১২ হাজার ৩৩৩ জন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   আসন   পোস্টাল ভোট   বড় ব্যবধান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close