শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের স্থান অনিশ্চিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ইস্তানবুল ইরান ও যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত বৈঠকের স্থান নিয়ে শেষ মুহূর্তে নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনারের বৈঠকটি ইস্তানবুলের বাইরে অন্য কোনো দেশেও অনুষ্ঠিত হতে পারে।

আঙ্কারার পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকের সঠিক স্থান এখনও চূড়ান্ত হয়নি। তবে যেকোনো স্থানেই আলোচনা হোক না কেন, কূটনৈতিক শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে।

দীর্ঘ উত্তেজনার পর বৈঠককে আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে গত গ্রীষ্মে ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এটি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি উচ্চপর্যায়ের আলোচনার সুযোগ। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকই প্রকাশ করবে ওয়াশিংটন আসলে কতটা ফলপ্রসূ ও গুরুত্বের সঙ্গে আলোচনায় ফিরতে চায়। তবে তেহরান স্পষ্ট করেছে, তারা তাদের ব্যালিস্টিক মিসাইল বা প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপস করবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে বৈঠকের বিষয়ে নিশ্চিত করে বলেন, আঞ্চলিক বন্ধুপ্রতীম দেশগুলোর অনুরোধ এবং জাতীয় স্বার্থ রক্ষার শর্তে তিনি আলোচনার অনুমতি দিয়েছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হুমকি বা অযৌক্তিক প্রত্যাশার পরিবেশ থাকলে ইরান কোনো অবস্থাতেই পিছপা হবে না।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি জানিয়েছেন, ইরান যদি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে যায়, তাহলে যুক্তরাষ্ট্রকেও বিনিময়ে বড় কোনো ছাড় দিতে হবে।

বৈঠককে তাই কূটনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দুই পক্ষের শর্ত ও প্রত্যাশার সমন্বয় মূল চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close