শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রবাস
শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
আমিরাত প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মরুর বুকে শীতের আমেজে বাহারি পিঠার পসরা সাজিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী, মুখরোচক ও লোভনীয় পিঠা নিয়ে জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবের আয়োজন করেছে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের কেন্দ্রীয় সদস্যবৃন্দ।

উৎসবে বাংলাদেশ বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় পিঠা স্থান পেয়েছে। দুধ চিতই, রস মঞ্জুরি, ঝাল পাটিসাপটা, খলা ঝালি পিঠা, নারকেল নাড়ু, পাটিসাপটা, বাসবুসা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া পিঠা, পুলি পিঠা, নারকেল পিঠা, নোনাস পিঠাসহ নানা স্বাদের পিঠা পরিবেশন করা হয়েছে।

এপার বাংলা ও ওপার বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে আয়োজনের মূল আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। শিশুদের খেলাধুলার পাশাপাশি পুরুষ, মহিলা ও দম্পতির জন্য আলাদা খেলার আয়োজন উৎসবের উচ্ছ্বাস ও প্রতিযোগিতার রঙ আরও বাড়িয়েছে। বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী শিশু, নারী ও পুরুষদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়া পিঠা প্রস্তুতকারীদের মধ্যে বিচারকেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করেন এবং আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়। সংগঠনের সভাপতি অজিত কুমার রায় বলেন, “ঐতিহ্যবাহী পিঠার সমাহার প্রবাসীদের ফিরিয়ে নিয়ে যায় গ্রামের উঠান, শীতের সকাল আর শেকড়ের টানে। হাজার মাইল দূরেও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন অটুট।”

আয়োজকরা জানিয়েছেন, প্রবাসী সমাজকে এক সুতোয় গাঁথতে এবং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শারজাহ   জমজমাট   পিঠা উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close