শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রবাস
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার বার্ষিক বনভোজন
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে ২০০২ সালে সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে গঠিত বাংলাদেশীদের প্রাচীনতম সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখা কোন দল বা গোষ্ঠির নয়, এটা বৃহত্তর সিলেট বিভাগের সাধারণ প্রবাসীদের সংগঠন। 

কর্মব্যস্ত প্রবাস জীবনে বনভোজন হলো পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটানোর একটি বিশেষ সুযোগ। এটি প্রবাসী বাঙালিদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে।

রোববার (৮ ফেব্রুয়ারি) আমিরাতের শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার বনভোজন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গীতিকবি আজাদ লালন।

সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল কাইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব জাওয়াদুর রহমান। 

প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা হাজী আশিক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সম্মানীত সদস্য আবুসুফিয়ান উজ্জল।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সহসভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সিআইপি, সহসভাপতি কাওসার আহমেদ, এনাম আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, নজরুল ইসলাম লিটন তালুকদার, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু হেনা চৌধুরী, প্রকৌশলী আবু নাসের চৌধুরী, নারী নেত্রী মিসেস কাউসার নাজ, সাইফ উদ্দীন, দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি নাসিরুল হক, আলী আসগর চৌধুরী, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ আমিরাতের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক শাহ আলম, তারা মিয়া বাকুল প্রমুখ।

বক্তব্য রাখেন আব্দুল মুকিদ, বচন মিয়া তালুকদার, হাফেজ নোমান আহমদ, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ কবির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মুর্তজা আলী, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মির্জা আবু সুফিয়ান, মোহাম্মদ আল কামিন, এম সাইফুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে ছোটদের দৌড়, ছবি আকা, পুরুষ ও মহিলাদের বল খেলা, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। সব প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা আরও বলেন, বহির্বিশ্বে সিলেট বিভাগের মানুষের একাত্মতা আঞ্চলিকতার প্রশ্নে এক ও অভিন্ন এই সুনাম অটুট রাখতে আমিরাতে বসবাসরত সিলেট বিভাগের সচেতন সকলকে এই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ   বার্ষিক বনভোজন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close