রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
প্রবাস
ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের পাঁচজনসহ ছয় বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যিনি চিকিৎসাধীন। তবে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত তিনটায় আবহা শহরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সৌদি আরবের জেদ্দা থেকে আভা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। 

ঘটনাস্থলেই একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়। 

নিহতরা বাংলাদেশিরা হলেন রামগঞ্জ উপজেলার নলচারা বেপারী বাড়ির মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মা মেহের আফরোজ সুমী (৩০), মেয়ে মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ ও বাবর (৩০)।

একই দুর্ঘটনায় তাদের আরও একজন স্বজন নিহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম গণমাধ্যমকে জানান, মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসায়ের সাথে জড়িত। গত ৩ ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন মেয়ে মোহনা, ফাইজা ও সুবাহকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী কিছুক্ষণ আগে বিষয়টি শুনতে পেরেছেন বলে জানান।



আরও সংবাদ   বিষয়:  ওমরাহ পালন   ফেরার পথে   বাংলাদেশি নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close