শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
শিক্ষা
শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম রোধের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, ২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনরায় ভর্তি ফি নেয়া যাবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা সোমবার (১৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কোন প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর কাছ থেকে কোনোক্রমেই পুনঃভর্তি ফি নেয়া যাবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) টিউশন ফি নীতিমালা, ২০২৪ অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত খাত ও হার অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা যাবে। তবে অন্য কোনোভাবে বা নামে কোনো অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাশবইয়ে হিসাব সংরক্ষণ করতে হবে। 

এছাড়াও আয়-ব্যয় ও হিসাব সংরক্ষণের ক্ষেত্রে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা হালনাগাদকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ পদ্ধতি নির্দেশিকা এবং সময়ে সময়ে এ সংক্রান্ত বিষয়ে জারিকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  পুনঃভর্তি ফি বাতিল   শিক্ষার্থী   নীতিমালা জারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close