শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রবাস
বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় উচ্ছ্বাসের ব্যতিক্রমী আয়োজন
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে উচ্ছ্বাস সংগীত নিকেতনের উদ্যোগে এক আবেগঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রবাসী সংগীতশিল্পী তিথি সরকার ও রাজিব সাহা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও সংগীতশিল্পী বঙ্গ শিমুল।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা কবিতা আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। প্রবাসে বেড়ে ওঠা অনেক শিশু বাংলা ভাষা চর্চার সুযোগ থেকে বঞ্চিত হলেও উচ্ছ্বাস সংগীত নিকেতন নিরলস প্রচেষ্টায় তাদের মাঝে বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির শিক্ষা ছড়িয়ে দিয়ে যাচ্ছে।

এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

উচ্ছ্বাস সংগীত নিকেতন কর্তৃপক্ষ জানান, তাদের মূল উদ্দেশ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতির পরিচয় তুলে ধরা এবং বিশ্বদরবারে বাংলা সংস্কৃতির মর্যাদা অটুট রাখা।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অতিথিরা এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিশেষ সহযোগিতার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রসেনজিৎ চৌধুরী, পাপড়ি মল্লিক, গণেশ দেবনাথ, দীপক দে, উত্তম সরকার এবং সঞ্জয় সরকার মহোদয়কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাংলা ভাষা   ব্যতিক্রমী   আয়োজন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close