সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রবাস
আমিরাতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের ইফতার
আমিরাত প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব আলিম উদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমত আলী ও হুমায়ুন রশিদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা মুজিবুল ইসলাম সিআইপি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এম এ কুদ্দুস খা মজনু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ এবং স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, উপদেষ্টা আব্দুল মজিদ, উম্মা আল কুইন শাখার প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান চৌধুরী, সভাপতি নাহিদুজ্জামান নাসির প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি গীতিকবি আজাদ লালন, সহ সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার, মাওলানা সাদিকুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ শাহীন, সাংবাদিক আমিনুল হক প্রমুখ।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন লোকমান, সহ সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, শামিম আহমেদ, জামিল আহমেদ চৌধুরী, শামিম উদ্দিন, আবুল হোসেন লেমন, সোহাগ আহমেদ, আব্দুর রহিম, ইসমাইল হোসেন, আছাদ আহমদ, রাফি আহমদ, জামাল উদ্দিন, সাইফুর রহমান, আল আমিন, জুনেদ আহমদ এবং আরও অনেকে।

শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাদি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ইফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close