শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
তেহরানসহ ইরানের ছয় শহরে ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ৪:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী তেহরানসহ ইরানের অন্তত ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটেছে। এই শহরগুলো হলো ইস্ফাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ ও তাবরিজ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে তেহরানের কেন্দ্রস্থলে প্রথম ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তার অল্প কিছুক্ষণের মধ্যে এই ছয় শহরেও ক্ষেপণাস্ত্র হামলা ঘটে।

তেহরানে যে স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তার কাছেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর।

ইরানে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারটি স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশও দিয়েছেন তিনি।

কাৎস বলেছেন, ‘ ‘ইরানের বিরুদ্ধে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই প্রেক্ষিতে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে আমাদের রাষ্ট্রের ওপর ঝুঁকি দূর করা যায়।’

সূত্র : সিএনএন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তেহরান   ইরান   ক্ষেপণাস্ত্র হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close