শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
আন্তর্জাতিক
দক্ষিণ লেবাননের বাসিন্দাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৪৩ এএম আপডেট: ০২.০৩.২০২৬ ৯:৫১ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে বিনতে জেবিল শহরও রয়েছে। 

সোমবার (২ মার্চ) সকালে কাতারভিত্তিক গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এত বিশাল এলাকার জন্য জারি করা এই সতর্কতা গাজায় গণহত্যা চালানোর সময় ইসরায়েল কর্তৃক জারি করা গণ-স্থানচ্যুতির আদেশেরই প্রতিফলন।

অপর একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননের তিনটি শহর হারিস, নাবাতিহ আল-ফাওকা ও মেফদুন শহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। উত্তর ইসরায়েলে রকেট হামলার পর হিজবুল্লাহর ওপর এ হামলা চালানো হয়েছে।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও দুদিন কোনো প্রতিক্রিয়া দেখায়নি হিজবুল্লাহ। তবে সোমবার ভোরে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলের দখলদার বাহিনী।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ আরেক কেন্দ্রীয় নেতার ওপরও হামলা করা হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ লেবানন   বাসিন্দা   ইসরায়েল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close