শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংসের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে ইরান। 

আইআরজিসি জানিয়েছে, তারা ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ‘মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দপ্তর ভবন ধ্বংস করেছে এবং এর জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।’

তবে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল-জাজিরা। 

এর আগে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটিতে হামলার কথা জানিয়েছিল ইরানের সামরিক বাহিনী।

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানোর মধ্যে নতুন ও কঠোর হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে—তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাহরাইন   মার্কিন বিমান ঘাঁটি   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close