মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
প্রবাস
দুবাইয়ের ফারনেক ভিলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা রেহান আসাদ
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৪৫ পিএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের জাবেল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি প্রবাসী কর্মীদের কল্যাণ, নিরাপত্তা এবং সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিদর্শনকালে উপদেষ্টা রেহান আসিফ আসাদ সকল পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করায় দেশটির সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরিদর্শন শেষে তিনি ফারনেক ভিলেজে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় কর্মীরা ভিসা জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তি এবং রেমিট্যান্স পাঠাতে বিদ্যমান নানা প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। উপদেষ্টা মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সরকারের উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবাসীবান্ধব নীতির আলোকে প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

এ সময় দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, শ্রম কাউন্সেলর আব্দুস সালামসহ ফারনেক ভিলেজের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close