সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
প্রবাস
আমিরাতে পরিস্থিতি স্বাভাবিক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৩৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টায় দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে ডেপুটি চিফ অব মিশন শাহনাজ রানু প্রবাসীদের উদ্দেশে এ বার্তা দেন। লাইভ সম্প্রচারে আবুধাবির রাতের স্বাভাবিক জনজীবনও তুলে ধরা হয়।

তিনি বলেন, ইরান ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটেও আমিরাতে অবস্থানরত প্রবাসীরা নিরাপদ রয়েছেন। প্রবাসীদের শান্ত থাকার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ও দূতাবাসের আনুষ্ঠানিক বার্তার ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

শাহনাজ রানু জানান, দেশের কিছু গণমাধ্যমে অতিরঞ্জিত সংবাদ প্রচারের কারণে প্রবাসী ও তাদের পরিবারের মধ্যে অযথা উদ্বেগ তৈরি হচ্ছে। বাস্তবে আমিরাতে পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আরব আমিরাত সরকার ও বাংলাদেশ দূতাবাস যৌথভাবে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং প্রয়োজনে দূতাবাস সবসময় তাদের পাশে থাকবে।

দূতাবাসের লাইভ সম্প্রচারে আবুধাবির সড়ক চলাচল, ব্যবসা-বাণিজ্য ও জনজীবন স্বাভাবিকভাবে চলতে দেখা যায়। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী রয়েছে বলে জানানো হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close