শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
আন্তর্জাতিক
ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের শিরাজ শহরের উপশহর জিবাশহরে একটি অ্যাম্বুলেন্স স্টেশন ও সংলগ্ন একটি খেলার মাঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের এই হামলায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় দুইজন স্বাস্থ্যকর্মী (অ্যাম্বুলেন্স পার্সোনেল) মারা গেছেন।

অ্যাম্বুলেন্স স্টেশনের পাশেই একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু ও সাধারণ পথচারীর সংখ্যা বহু বেশি বলে জানা গেছে।

আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গেল ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরান এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অভিযানের শুরুতেই রাজধানী তেহরানে বি-২ বোম্বারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইসরায়েল সম্প্রতি এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করেছে।

রেড ক্রিসেন্টের হিসাব অনুযায়ী, দেশজুড়ে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৭৮০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মিনাবের স্কুলে ১৬৫ ছাত্রী এবং এখন শিরাজে ২০ জনের মৃত্যু আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর জবাবে ইসরায়েল এবং বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে।

সূত্র : ফার্স নিউজ এজেন্সি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন   খেলার মাঠ   বিমান হামলা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close