মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
বিনোদন
আলভীকে ঘিরে বিস্ফোরক দাবি অভিনেত্রী রিমুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:৩১ পিএম আপডেট: ০৮.০৩.২০২৬ ৮:৩৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নাট্যাভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যাকে ঘিরে যখন সামাজিক যোগাযোগম মাধ্যমে তুমুল আলোচনা চলছে, তখন নতুন করে বিতর্কে ঘি ঢেলেছেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার। আলভীর করা ‘শেষ পোস্ট’ শেয়ার করে তিনি ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে পাল্টা প্রশ্ন তুলেছেন এবং নিজের দেখা কিছু ঘটনার কথাও প্রকাশ করেছেন।

গেল ২৮ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই সময় শুটিংয়ের কাজে নেপালে ছিলেন আলভী। পরে ফেসবুক পোস্টের মাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি। 

ইকরার মৃত্যুর পর থেকে আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ও ভিডিও বার্তা দিয়েছেন আলভী। তবে, তিনি বর্তমানে কোথায় আছেন, নেপাল থেকে দেশে ফিরেছেন কি না- এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তার সাম্প্রতিক পোস্টগুলোতে মন্তব্যের ঘরও বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি দেওয়া এক পোস্টের শুরুতেই আলভী লিখেছিলেন, ‘এটাই হয়তো আমার শেষ পোস্ট।’ এই স্ট্যাটাস দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে অভিনেত্রী রিমু রোজা খন্দকার একাধিক প্রশ্ন তোলেন। 

তিনি জানান, মিরপুর ডিওএইচএস এলাকায় তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং জাহের আলভীও একই এলাকায় পরিবারসহ থাকতেন। 

প্রতিবেশী হওয়ায় তাদের বাসায় যাওয়া-আসা ছিল এবং পরিবারের অনেক বিষয় কাছ থেকে দেখেছেন বলেও উল্লেখ করেন রিমু।


রিমু জানান, আলভী অসুস্থ থাকলে পা ভাঙা, ডেঙ্গু কিংবা চুলের থেরাপির সময় তিনি কয়েকবার দেখতে গিয়েছেন। তখন তিনি নিজের চোখে দেখেছেন, ইকরা কীভাবে স্বামীর সেবা করেছেন। 

রিমুর ভাষ্যানুযায়ী, ‘আলভীর মা-ই নাকি বলতেন, খুব অল্প বয়সে আলভী ও ইকরার বিয়ে হয়েছিল এবং সংসার চালাতে তখন তাকে চাকরি করতে হয়েছে।’

পোস্টে রিমু বলেন, ‘এখন একজন মানুষ মারা গেছেন- এমন পরিস্থিতিতে কাউকে ছোট করা বা একতরফাভাবে দোষারোপ করার বদলে সত্যটাও মনে রাখা জরুরি।’

আলভীর করা পোস্টে ইকরার বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের অভিযোগ তোলার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, আলভী নিজে কি কখনো এসব করেননি?

রিমু দাবি করেন, অভিনেত্রী ইফফাত আরা তিথির সাথে আলভীকে বিভিন্ন জায়গায় পুবাইল, ৩০০ ফিট, মাওয়া, এমনকি তিথির বাসা ও আলভীর অফিসেও একসঙ্গে দেখা গেছে। এ বিষয়ে তিনি তিথিকে সতর্ক করলে তিথি নাকি বলেছিলেন, ‘আমার ভালো লাগে।’

পোস্টে রিমু অভিযোগ করেন, তিথির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে চিত্রগ্রাহক সাহিল রনি তার স্ত্রীকে তালাক দিয়ে তিথিকে বিয়ে করেছিলেন। 

পরে সেই সম্পর্কও ভেঙে যায় বলেও উল্লেখ করেন তিনি।

রিমুর দাবি, গত বছর আলভীর জন্মদিন ইকরা ধুমধাম করে উদযাপন করেছিলেন। কিন্তু প্রতিবেশী হওয়া সত্ত্বেও তিনি আমন্ত্রণ পাননি। এ বিষয়ে জানতে চাইলে ইকরা নাকি বলেছিলেন, তিথিকে দাওয়াত না দিলে তাদের সংসার ভেঙে যেতে পারে। 

রিমু আরও বলেন, ‘যদি আলভী স্ত্রীকে সময় না দেন, তাহলে ইকরার কোনো পুরুষ বন্ধু থাকতে পারে, এটা অস্বাভাবিক নয়।’

তবে তিনি প্রশ্ন তোলেন, আলভী কি কখনো ইকরাকে তিথির মতো কারও সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলেন?

পোস্টের শেষ দিকে রিমু দাবি করেন, আলভীর জুয়া ও নারীতে আসক্তির কথাও অনেকে জানেন। তবে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কেউ মুখ খুলছেন না। 

রিমু বলেন, ‘ইকরার মৃত্যুর পর আলভী ও তিথি ভাইরাল হয়ে গেছেন এবং তাদের ভিউ ও ফলোয়ারও বেড়েছে।’

কিন্তু ভাইরাল হওয়া মানেই সব মিথ্যা সত্য হয়ে যায় না বলেও মন্তব্য করেন তিনি। 

সবশেষে রিমু লিখেছেন, ‘আত্মহত্যা কখনো কোনো সমাধান নয়। ইকরা আর নেই, কিন্তু তার পরিবার আছে, আলভীর সন্তান আছে- এই বিষয়গুলোও মনে রাখা প্রয়োজন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আলভী   ইকরা   অভিনেত্রী রিমু  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close