মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
বিনোদন
‘এখন খুব নোংরা খেলা খেলছে’, আলভী প্রসঙ্গে তিশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম আপডেট: ০৭.০৩.২০২৬ ৯:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাট্যাভিনেতা জাহের আলভী স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক আর আবেগের কথা বলেছিলেন। কিন্তু, অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগ তুলেছেন তিনি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

অনেকেই বলছেন, ‘একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।’

গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে দেওয়া ফেসবুক পোস্টে জাহের আলভী দাবি করেন, তার স্ত্রী সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন।’ 

আরও পড়ুন : প্রয়াত স্ত্রী ইকরার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আলভী

শুধু তা-ই নয়, ইকরার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তোলেন তিনি।

আলভী তার পোস্টে আরো দাবি করেছেন, তিনি থাকা সত্ত্বেও ২০১০ সালে আফরা ইবনাত খান ইকরা অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন।

এমনকি বাসরও করেছিলেন বলে উল্লেখ করেন আলভী।

আরও পড়ুন : আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখেছিলেন আলভীর স্ত্রী

নিজের মৃত স্ত্রীকে ঘিরে এমন অভিযোগ তোলার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন জাহের আলভী। নেটিজেনরা পোস্টটি শেয়ার করে নানারকম মন্তব্য করছেন।

এর মধ্যে অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে আরেক অভিনেত্রী তাসনুভা তিশা আলভীর উদ্দেশে লিখেছেন, ‘আমি মনে করি, এখনই সময় এসেছে আলভীর উচিত যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা, যিনি তার সন্তানের মা।’

আলভী-তিথির প্রসঙ্গ টেনে তিশা আরো লিখেছেন, ‘এখন তারা খুব নোংরা খেলা খেলছে। এখনই এটা বন্ধ করা উচিত।’

কেকে/ এমএ


আরও সংবাদ   বিষয়:  নোংরা খেলা   আলভী   তিশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close