শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
ইরানকে ফাঁসাতে ‘লুকাস’ ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:১৪ এএম আপডেট: ১৫.০৩.২০২৬ ১০:২৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে এবং এসব হামলার দায় তেহরানের ওপর চাপানোর চেষ্টা করছে।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির খাতাম আল-আম্বিয়া সদর দফতর অভিযোগ করে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকসহ কয়েকটি প্রতিবেশী দেশে চালানো হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এই কৌশলের উদ্দেশ্য হলো ইরানের ‘প্রতিরক্ষামূলক ও বৈধ সামরিক পদক্ষেপ’কে প্রশ্নবিদ্ধ করা এবং তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা।

ইরান আরও জানায়, তারা কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তু ও স্বার্থের ওপর হামলা চালায় এবং কোনো অভিযান পরিচালিত হলে তা সরকারিভাবে ঘোষণা দিয়ে দায় স্বীকার করা হয়।

উল্লেখ্য, ‘লুকাস’ একটি স্বল্পমূল্যের একমুখী আক্রমণকারী ড্রোন, যা ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের নকশা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলমান সংঘাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরান   লুকাস ড্রোন   যুক্তরাষ্ট্র-ইসরায়েল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close