শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
অত্যাধুনিক প্রযুক্তির ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অবস্থানের ওপর প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরান তাদের শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। অত্যাধুনিক প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রটি যুদ্ধক্ষেত্রে ইরানের অন্যতম বড় শক্তি হিসেবে বিবেচিত।

সোমবার (১৬ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ‘সেজিল’ একটি শক্ত জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, এর পাল্লা ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার (১,২৪০ থেকে ১,৫৫০ মাইল)। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

মার্কিন সাময়িকী ‘দ্য ন্যাশনাল ইন্টারেস্ট’-এর তথ্যমতে, ইরানের এই ক্ষেপণাস্ত্রটি ভারত, মিশর, সুদানের কিছু অংশ, ইউক্রেনের অধিকাংশ এলাকা এবং দক্ষিণ রাশিয়ার কিছু অংশে পৌঁছাতে পারে। এছাড়া পশ্চিম চীনের একাংশসহ ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিশাল এলাকা এর আওতায় রয়েছে।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘সেজিল’ শব্দের অর্থ ‘তপ্ত পাথর’। এটি পবিত্র কুরআনের সূরা আল-ফীল-এ বর্ণিত ‘সিজ্জিল’ পাথরের কথা স্মরণ করিয়ে দেয়, যা দিয়ে একদা এক বিশাল আক্রমণকারী বাহিনীকে ধ্বংস করা হয়েছিল।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  ইরান   যুক্তরাষ্ট্র   সেজিল    ইসরায়েল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close