শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
কাবুলে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০, দাবি তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:২৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাবুলের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের চালানো বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন। যদিও পাকিস্তান এই দাবিকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে নাকচ করেছে।

আফগান তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানান, সোমবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে কাবুলের ‘ওমিদ’ নামক ২ হাজার শয্যা বিশিষ্ট একটি মাদক নিরাময় কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি বলেন, ‘হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং উদ্ধারকাজ এখনো চলছে।’

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তালেবানের এই দাবিকে ঘটনার বিকৃতি বলে অভিহিত করেছে।

তাদের দাবি অনুযায়ী, তারা সোমবার রাতে কাবুল ও নানগারহারে জঙ্গি আস্তানা ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে সুনির্দিষ্ট ও সতর্ক হামলা চালিয়েছে। পাক নাগরিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের পরিকাঠামো ধ্বংস করাই ছিল তাদের উদ্দেশ্য। 

গত মাস থেকেই প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সীমান্ত ও সন্ত্রাসবাদ নিয়ে উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান তাদের দেশে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান একে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা হিসেবে দেখছে।

এর আগে চীনসহ মিত্র দেশগুলোর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, সোমবারের এই হামলা নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে।

আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় পক্ষকে সংযত থাকার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র : রয়টার্স



আরও সংবাদ   বিষয়:  কাবুল   পাকিস্তান   বিমান হামলা   তালেবানের  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close