শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
দেরি হওয়ার আগেই বিষয়টি গুরুত্ব দিন, ট্রাম্পের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানকে যুদ্ধ বন্ধের আলোচনায় ফিরতে আবারও কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘খুব দেরি হওয়ার আগেই’ তেহরানকে আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।

পোস্টে ট্রাম্প বলেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের (ইরান)। কারণ একবার এটি ঘটলে, ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না!’

নিজের পোস্টে ইরানের প্রতিনিধিদের ‘অদ্ভুত’ ও ‘ভিন্ন প্রকৃতির’ বলে অভিহিত করে তিনি দাবি করেন, ইরান ‘সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই’।

ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এল, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে ইসরায়েল হত্যা করেছে বলে দাবি উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন, ইরান একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ‘মিনতি’ করছে, যদিও প্রকাশ্যে তারা বলছে যে কেবল প্রস্তাবগুলো ‘বিবেচনা’ করে দেখছে। ট্রাম্প সরাসরি এই দাবিকে ‘ভুল’ বলে আখ্যায়িত করে বলেন, একবার সময় পার হয়ে গেলে আর ফিরে আসার পথ থাকবে না এবং সেই পরিস্থিতি মোটেও সুখকর হবে না।

এর আগে গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছিলেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ বা আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই।

তিনি উল্লেখ করেন, বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের মাধ্যমে কিছু বার্তা আদান-প্রদান হলেও সেগুলোকে কোনোভাবেই প্রথাগত আলোচনা বা কূটনৈতিক সংলাপ বলা চলে না। তবে ট্রাম্পের সর্বশেষ এই আক্রমণাত্মক বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   হুঁশিয়ারি   ইরান   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close