রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই পরিচয় হয় দুইজনের। এরপর প্রেম ও বিয়ে৷তাদের ঘরে আছে পুত্র সন্তান সহজ। বলছি সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (৪৩) ও তার সহধর্মিণী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের কথা।

রোববার (২৯ মার্চ) রাহুলের আকস্মিক প্রয়াণে শোকাচ্ছন্ন গোটা বাংলা শোবিজ অঙ্গন। তার পরিবারের অবস্থা আরো করুণ। স্বামীর মৃত্যুর সংবাদ চাউর হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিলেন প্রিয়াঙ্কা সরকার।

এই কঠিন সময়ে গণমাধ্যম ও সবার প্রতি ব্যক্তিগত পরিসর চেয়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছেন, ‘এটি আমাদের জন্য গভীর শোক ও অসীম কষ্টের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর চাই।”


পরিবারের সবাই একসঙ্গে এই শোক সামলানোর চেষ্টা করছেন জানিয়ে তিনি আরো লিখেন, ‘আমাদের পরিবারে একটি শিশু আছে, একজন মা আছেন—আছে প্রিয়জনেরা। আমরা সবাই মিলে এই অপূরণীয় ক্ষতি সামলানোর চেষ্টা করছি।’

গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের বন্ধু ও সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ— দয়া করে আমাদের এই ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করুন। আমাদের শান্তভাবে শোক পালনের সুযোগ দিন।’

‘এই কঠিন সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের জন্য ভীষণ মূল্যবান।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাহুল অরুণোদয়   অভিনেত্রী প্রিয়াঙ্কা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close