শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
তৃতীয় দফায় অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম
তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি

ফের অপারেশন থিয়েটারে ব্রেন টিউমারের সাথে লড়াই করছেন নাট্যানেত্রী তানিয়া বৃষ্টি। একবার নয়, দুই বার নয়, এই নিয়ে তিন তিনবার ব্রেন টিউমারের সাথে লড়াইয়ের পথে হাঁটলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবনের কঠিন সময়ের লড়াইয়ের মুহূর্ত জানিয়েছেন তানিয়া। 

শুক্রবার (৩ এপ্রিল) তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে ঢুকতে যাচ্ছেন তিনি।

অপারেশনের আগে নিজের অনুভূতি জানাতে ফেসবুকে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন তানিয়া। লিখেছেন,
‘তৃতীয় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’
 
কয়েকটি শব্দে স্পষ্ট হয়ে উঠেছে অভিনেত্রীর অদম্য সাহস, ভয়, ভালোবাসা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছা।

আরও পড়ুন :
 
স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর দোয়ার স্রোতে ভাসছেন তিনি। মন্তব্যের ঘরে কেউ লিখছেন ‘আল্লাহ মালিক’ আবার কেউ জানাচ্ছেন দ্রুত সুস্থতার কামনা। সব মিলিয়ে ভক্তদের একটাই প্রার্থনা, স্বাভাবিক ছন্দে দ্রুতই ফিরে আসুক প্রিয় অভিনেত্রী।
 
বলে রাখা ভাল, গেল ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে গেল ৯ মার্চ তার মাথায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়েছিল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অস্ত্রোপচার   তানিয়া বৃষ্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close