শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করল পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি খতিয়ান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন।  সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৬৫ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। একই সময় প্রাণ হারিয়েছেন ১৩ জন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।  

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসাব অনুযায়ী, আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। বাকি ১৯ জন মেরিন সেনা। 

এদিকে, নিহত ১৩ জনের মধ্যে ৭ জন সরাসরি শত্রুপক্ষের সরাসরি হামলায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কুয়েতের একটি বন্দরে চালানো ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন এবং অন্যজন সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলায় গুরুতর আহত হওয়ার পর মারা যান। বাকিদের প্রাণহানি ঘটেছে দুর্ঘটনাজনিত কারণে।

তবে পেন্টাগনের এই দাবিকে স্রেফ ‘ধামাচাপা’ দেওয়ার অপচেষ্টা বলে উড়িয়ে দিয়েছে ইরান। 

তাদের দাবি, নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ঘাতক ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের নিহতের প্রকৃত সংখ্যা পেন্টাগনের দেওয়া তথ্যের চেয়েও অনেক বেশি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আচমকা যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ সামরিক কমান্ডার ও বহু বেসামরিক নাগরিক নিহত হন। এই রক্তক্ষয়ী ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরান যুদ্ধ   হতাহতের সংখ্যা   পেন্টাগন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close