রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রবাস
কাতারে আল মুতামকিন কোম্পানির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কাতার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কাতারে কর্মব্যস্ত জীবনে প্রবাসী কর্মীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আল মুতামকিন কোম্পানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আরবের ঐতিহ্যবাহী ওয়াকারা সুকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান বাবু শিবু দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মুরাদ, মোহাম্মদ মোশাররফ, সাংবাদিক আমিন বেপারী, শংকর বাড়ই ও সুবানন হালদার প্রমুখ।   

বাংলাদেশি উদ্যোক্তা শিবু দত্ত বলেন, ‘চলমান পরিস্থিতিতে কাতারের আইন মেনে চলার পাশাপাশি প্রবাসের মাটিতে আমরা যারা কাজ করি, আমাদের কাছে সহকর্মীরাই হয়ে ওঠেন একেকজন পরিবারের সদস্য।’

তিনি আরও বলেন, ‘আল মুতামকিন কোম্পানি সবসময়ই তার কর্মীদের একটি পরিবারের মতো আগলে রাখে। আজকের এই ঈদ পুনর্মিলনী সেই বন্ধনকেই আরও সুদৃঢ় করার একটি প্রয়াস।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাতার   আল মুতামকিন কোম্পানি   ঈদ পুনর্মিলনী   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close