শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
ঈদুল আজহায় আসছে দীঘির ‘বিদায়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখা যায়নি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে। গত বছরের জংলি সিনেমার পর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন তিনি। তবে দীর্ঘ বিরতি ও নানা আলোচনা-সমালোচনার পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই নায়িকা।

জানা গেছে, পরিচালক মেহেদী হাসানর নির্মাণে ‘বিদায়’ সিনেমায় অভিনয় করছেন দীঘি। ছবিটি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বর্তমানে সিনেমাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। দীঘি জানিয়েছেন, মালয়েশিয়ায় কিছু দৃশ্য ও একটি গানের শুটিং বাকি আছে, যা দ্রুত সম্পন্ন করা হবে। 

এর আগে ঈদুল ফিতর-এ ছবিটি মুক্তির কথা থাকলেও কারিগরি কারণে তা পিছিয়ে যায়।

দীঘি বলেন, ‘এটি একটি ভিন্নধর্মী ও আবেগঘন গল্পের সিনেমা, যা পরিবার নিয়ে দেখার মতো।’ 

তিনি আশা প্রকাশ করেন, ছবিটি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। 

উল্লেখযোগ্য বিষয় হলো—এই সিনেমায় প্রথাগত কোনো নায়ক নেই, বরং গল্পকেই মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু।

প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘বিদায়’ একটি মানবিক ও সচেতনতামূলক গল্পভিত্তিক চলচ্চিত্র। এদিকে এই সিনেমার পাশাপাশি পরিচালক সুমন ধরর একটি ওয়েব সিনেমার কাজও শেষ করেছেন দীঘি, যা কোরবানির ঈদেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঈদুল আজহা   দীঘি   বিদায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close