শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যায় সাতজনের নামে মামলা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৪১ পিএম
নিহত ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ

নিহত ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ

পাবনার ঈশ্বরদী উপজেলায় ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাতে ঈশ্বরদী থানায় নিহত সোহাগের বাবা ইমানুল প্রামাণিক এই এজাহার দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাঁড়া গোপালপুর স্কুলপাড়া এলাকায় সোহাগ ও তার বন্ধুরা অবস্থান করছিলেন। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাদের ধাওয়া করে। একপর্যায়ে সোহাগকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সোহাগ ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। 

নিহতের পরিবারের দাবি, এই শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নিহত ইমরান হোসেন সোহাগ ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও ঈশ্বরদী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ছিলেন।
 
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘‘নিহত সোহাগের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। দ্রুততম সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী    ছাত্রদল    সোহাগ    হত্যা    মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close