রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গবি শিক্ষার্থীর গায়ে হাত তোলার অভিযোগে পাঁচটি বাস আটক
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) এক শিক্ষার্থীকে গায়ে হাত তোলা ও দুর্ব্যবহারের অভিযোগে ‘নীলাচল পরিবহন’-এর পাঁচটি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (বাইশমাইল) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাসগুলো আটক করে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে নীলাচল পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। বাইশমাইল নামতে চাইলে বাসের হেলপার তাকে নির্ধারিত গন্তব্যে নামাতে অস্বীকৃতি জানিয়ে নিরিবিলি সংলগ্ন স্ট্যান্ডে নামতে বলেন। এ ঘটনার জেরে শিক্ষার্থী ও বাসের হেল্পারের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘‘বাস ভাড়া ও নির্দিষ্ট গন্তব্যে না নামানোর বিষয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে বাসের হেলপার আমার সাথে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে গায়ে হাত তুলে বাইশমাইল এলাকায় বাস থেকে নামিয়ে দেন।’’

ঘটনার বিষয়ে নীলাচল পরিবহনের সংশ্লিষ্ট বাসচালকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, গতকাল ধানমন্ডি থেকে ওই শিক্ষার্থী বাসে ওঠেন এবং ভাড়া নিয়ে হেলপারের সাথে তর্কের একপর্যায়ে শিক্ষার্থীই হেলপারকে টেনে বাইশমাইল স্ট্যান্ডে নামান। পরে অন্য যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাস আটকের ঘটনায় মানিকগঞ্জ বাস-মালিক সমিতির সভাপতি ও নীলাচল পরিবহনের নেতা মহিবুর রহমান শিপন ক্যাম্পাসে এসে বলেন, ‘‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিয়ে থাকি। শিক্ষার্থীরা অভিযোগের নম্বরে কল দিলে আমরা যথাযথ ব্যবস্থা নিই। বাসের বেশিরভাগ স্টাফই অসচেতন, তবে তাদেরও জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে।’’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী অধ্যাপক কনক চন্দ্র রায় বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ভুক্তভোগী শিক্ষার্থী মৌখিক অভিযোগ করেছে এবং শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাস আটক করেছে। আমরা সমস্যা সমাধানের জন্য বাস মালিকদের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গবি    শিক্ষার্থী    অভিযোগ    বাস    আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close