বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
শাহ সিমেন্ট কারখানা পরিদর্শনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৩৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মুন্সিগঞ্জে অবস্থিত শাহ সিমেন্ট কারখানায় একটি শিক্ষামূলক শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

পরিদর্শনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১০ জন শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। পুরো কার্যক্রমটি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহমিদ মোস্তফা এবং প্রভাষক ফারজানুল ইসলাম হিমেলের নেতৃত্বে পরিচালিত হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা শাহ সিমেন্টের আধুনিক উৎপাদন ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান। তারা বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল রোলার মিল ঘুরে দেখেন এবং এর কার্যপ্রণালি, প্রযুক্তি ও সিমেন্ট উৎপাদনে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

এ সময় শিক্ষার্থীরা সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে জানার জন্য তারা সেন্ট্রাল কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং উৎপাদন প্রক্রিয়ার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ল্যাবরেটরি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগ ঘুরে দেখেন। সেখানে সিমেন্টের গুণগত মান নিশ্চিত করতে পরিচালিত বিভিন্ন পরীক্ষা, মান নিয়ন্ত্রণ পদ্ধতি এবং পরীক্ষাগারভিত্তিক কার্যক্রম সম্পর্কে তারা বাস্তব জ্ঞান লাভ করেন।

এছাড়া তারা সিমেন্টের ব্যাগ উৎপাদন কারখানা পরিদর্শন করে ব্যাগ তৈরির প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে স্টোরেজ ও উপকরণ সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে কাঁচামাল ও প্রস্তুত পণ্য সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কেও ধারণা অর্জন করেন।

শিল্প পরিদর্শনের শেষ পর্যায়ে একটি সংক্ষিপ্ত সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সিমেন্ট উৎপাদন, কাঁচামাল, মান নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তি, শিল্প ব্যবস্থাপনা এবং প্রকৌশল-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পান। এ পর্ব তাদের একাডেমিক জ্ঞানকে শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে আরও সুসংহত করতে সহায়তা করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের শিল্প পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন না, বরং প্রকৌশল জ্ঞান, আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থাপনা এবং শিল্প নিরাপত্তা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান, যা তাদের ভবিষ্যৎ পেশাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষামূলক এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও আন্তরিক আতিথেয়তার জন্য শাহ সিমেন্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিল্পমুখী দক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close