শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় জবাবদিহিতার সাথে চালানোর জন্য আমি বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘সংসদে আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই।’

সোমবার (১৩ এপ্রিল) সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ২০২৬ কেন্দ্র সচিবদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় এমপিদের উদ্দেশ্য করে এহসানুল হক বলেন, ‘আমি আশা করি, তারা অন্ততপক্ষে দিনে দুই থেকে তিনটি শিক্ষার উপর সংসদে নোটিশ দেবেন। আনন্দচিত্তে আপনাদের নোটিশের জবাব দেওয়ার চেষ্টা করব। কখনো ক্ষুব্ধ হবো না। শিক্ষা মন্ত্রণালয় জবাবদিহিতার সাথে চালানোর জন্য আমি বদ্ধপরিকর। সংসদে ঝড় উঠলে শিক্ষার সমস্যাগুলো সরকার আমলে নিবে। এতে ছাত্র-ছাত্রী শিক্ষক, অভিভাবক সবাই উপকৃত হবে।’

যশোর শিক্ষা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান আসমা বেগম।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ মতিউর রহমান, যশোর-৫ আসনের সাংসদ গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সাংসদ মুক্তার আলী, নড়াইল-২ আসনের সাংসদ আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সাংসদ আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ নজরুল ইসলাম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া নুরুল হক। 

সভায় এহসানুল হক আরও বলেন, ‘বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ক্লাসের প্রতি শিক্ষার্থীদের কোন আগ্রহ ছিল না। শিক্ষার্থীদের মনে গেঁথে গিয়েছিল একটু পড়লেই পাশ। আর মোটামুটি পড়লে জিপিএ - ৫।’

‘এই অবস্থা থেকে বেরিয়ে আনার জন্য দায়িত্ব নিতে হবে শিক্ষকদের। শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে বেছে নিলে হবে না ; ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে শিক্ষকরা জাতি গড়ার কারিগর। একটি ভাল জাতি গড়তে পারলে দেশ সমৃদ্ধ হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিক্ষা মন্ত্রণালয়   জবাবদিহিতা   বদ্ধপরিকর   শিক্ষামন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close