শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম ব্যাংককক পোস্ট এক প্রতিবেদনে বলেছে, গত চারদিনে ৭৫৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। যা গত বছর নববর্ষের অনুষ্ঠানের সময় হওয়া দুর্ঘটনার চেয়ে ২৫ শতাংশ কম।

শুধুমাত্র গতকাল সোমবার ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১ জনের মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডে এ বছর ১০ এপ্রিল থেকে নববর্ষের উৎসব শুরু হয়েছে। যা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়টায় সাধারণত মানুষ যাতায়াত বাড়িয়ে দেন। যার ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। সাতদিনের এই উৎসবকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে থাইল্যান্ডে।

সূত্র : ব্যাংকক পোস্ট 

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close