বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
বিনোদন
আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:২৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।

রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর দিয়েছেন এই তারকা জুটি।

ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করেন দীপিকা ও রণবীর। শেয়ার করা ছবিতে তাদের প্রথম সন্তান দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গেছে।

দীপিকা ও রণবীরের এই খুশির খবরে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। তারকা দম্পতির শেয়ার করা সেই পোস্টে মুহূর্তেই হুমড়ি খেয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা।

একজন মন্তব্য করেছেন, বাহ, দ্বিতীয় সন্তান আসছে...! এছাড়াও অসংখ্য অনুরাগী হার্ট ও লাভ ইমোজি দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া।

দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। পেশাগত জীবনেও এই তারকা দম্পতি বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  দীপিকা পাড়ুকোন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close