শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
বেঞ্জামিন নেতানিয়াহু

বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (৭৬) অবশেষে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) তিনি প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন।

বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার অস্ত্রোপচারের পর তার শরীরে একটি ক্যানসারজনিত টিউমার ধরা পড়ে ও এর চিকিৎসা সম্পন্ন করা হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাতের চূড়ান্ত সময়ে যাতে বিষয়টি প্রকাশ না পায়, সে কারণে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করেছিলেন ও আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।

বর্তমানে সংঘাত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে থাকায় নেতানিয়াহু জানান, চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন ও এখন ‘চমৎকার’ শারীরিক অবস্থায় রয়েছেন।

নেতানিয়াহু বলেন, ‘দেড় বছর আগে আমি একটি বড় কিন্তু ‘নিরীহ’ প্রোস্টেট সমস্যার সফল অস্ত্রোপচার করাই। এরপর থেকে আমি নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের মধ্যে ছিলাম।’


তিনি আরও বলেন, ‘সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম একটি ছোট দাগ ধরা পড়ে। পরীক্ষা করে দেখা যায়, এটি ক্যানসারের খুব প্রাথমিক স্তরের টিউমার, যার কোনো বিস্তার বা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি।’

নেতানিয়াহু জানান, চিকিৎসকেরা তাকে দুইটি পথ দেখিয়েছিলেন- একটি হলো চিকিৎসার মাধ্যমে সমস্যাটি সম্পূর্ণ দূর করা, অন্যটি হলো এটি নিয়েই জীবনযাপন করা। 

তিনি বলেন, ‘আপনারা আমাকে চেনেন। কোনো সম্ভাব্য ঝুঁকির কথা আগে থেকে জানলে আমি তাৎক্ষণিকভাবে সেটি মোকাবিলা করতে চাই। এটি যেমন জাতীয় পর্যায়ে সত্য, তেমনি ব্যক্তিগত জীবনেও। তাই আমি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নেতানিয়াহু দাবি করেন, জেরুজালেমে তার চিকিৎসার মাধ্যমে সমস্যাটি পুরোপুরি দূর হয়েছে ও এর কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই।

শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার এই খোলামেলা তথ্য তুলে ধরেন তিনি। 

নেতানিয়াহু বলেন, গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে আকস্মিক হামলা চালানোর পর যাতে ইরান ‘ভুয়া প্রচারণা’ চালাতে না পারে, সে কারণে তিনি দুই মাস ধরে প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করার অনুরোধ করেছিলেন।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্যানসার আক্রান্ত   নেতানিয়াহু  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close