রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
শিক্ষা
আল-খলীল কুরআন শিক্ষা বোর্ড পরীক্ষায় পাশের হার ৮৯.৩০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আল-খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের ১৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশের হার ৮৯.৩০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত বোর্ডের কার্যালয়ে সনদ, খামিস ও রাবে জামাতের ফলাফল প্রকাশ করা হয়।

বোর্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর কবীর।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি জহির উদ্দীন কাসিমি, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হিলাল আহমদ হেতিমগঞ্জি, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরিফপুরি, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাব্বির আহমদ, অফিস সম্পাদক মাওলানা আব্দুস সামাদ আল আযাদ, মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা, সহ-মিডিয়া সম্পাদক মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

বোর্ড সূত্র জানায়, গত রমজানে দেশব্যাপী ৯৬টি পরীক্ষার মারকাযে সনদ, খামিস ও রাবে জামাতের ৪৪৭টি কেন্দ্রের মোট ৫ হাজার ৯৩৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সনদ জামাতে মোট পরীক্ষার্থী ১ হাজার ২৮০, খামিস জামাতে ২ হাজার ১২৪ ও রাবে জামাতে ২ হাজার ৩১৬ পরীক্ষার্থী।

সনদ জামাতে ২৭৭টি মুমতায, প্রথম বিভাগ ৪২২, দ্বিতীয় বিভাগ-৩৪৫, তৃতীয় বিভাগ-১৬৯, মোট কৃতকার্য ১ হাজার ২১৩জন। পাশের হার ৯৪.৭৬ শতাংশ। খামিস জামাতে মুমতায-৩৭৬, প্রথম বিভাগ ৬০৩, দ্বিতীয় বিভাগ ৫৬৪, তৃতীয় বিভাগ ২৭, মোট কৃতকার্য ১৮৭০, পাশের হার ৮৮.০৪ শতাংশ। রাবে জামাতে মুমতায ৪১৩, প্রথম বিভাগ ৬৩৫, দ্বিতীয় বিভাগ ৬৫৮, তৃতীয় বিভাগ ৩১৯, মোট কৃতকার্য ২০২৫, পাশের হার ৮৭.৪৪ শতাংশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আল-খলীল কুরআন শিক্ষা বোর্ড   পরীক্ষা   পাশের হার  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close