শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউজের সাংবাদিকদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতের ওই আয়োজনে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ঘটনার পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন ট্রাম্প। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা হতে পারে, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না?

জবাবে ট্রাম্প জানান, তিনি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি আতঙ্কিত নন। কারণ প্রেসিডেন্টের কাজটাই বিপজ্জনক।

তিনি বলেন, “দেখুন আমি এখানে একটি কাজ করতে এসেছি। প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক। এটি কাজেরই একটি অংশ। আমি মনে করি না প্রেসিডেন্টের দায়িত্বের চেয়ে বিপজ্জনক আর কোনো কাজ আছে। কিন্তু আমি দেশকে ভালোবাসি। আমি অত্যন্ত গর্বিত। আমরা দেশের জন্য যা কাজ করেছি তার জন্য গর্বিত।”

তিনি কৌতুক করে বলেন, “যদি আমি জানতাম প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, তাহলে আমি হয়ত নির্বাচনই করতাম না।”

এদিকে ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  উদ্বিগ্ন   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close