রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেত খামার
শ্রমিক ও হারভেস্টার সংকটে ধান কাটা নিয়ে বিপাকে আজমিরীগঞ্জের কৃষকরা
হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাওড়জুড়ে পাকা ধানের সোনালি ঢেউ, সকালের রোদে দুলছে কৃষকের বছরের পরিশ্রমের ফসল। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝেও স্বস্তি নেই হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কৃষকদের মনে। শ্রমিকের তীব্র সংকট, অস্বাভাবিক মজুরি বৃদ্ধি ও কম্বাইন হারভেস্টার মেশিনের কাটা ধান ঘরে তোলা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন তারা।

আজমিরীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ১৪ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। মৌসুমের শুরুতে অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে কিছু ক্ষতি হলেও বর্তমানে অধিকাংশ ধান কাটার উপযোগী হয়ে উঠেছে।

কিন্তু আকাশে মেঘের আনাগোনা ও বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান কাটার চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে শ্রমিক ও যান্ত্রিক সহায়তার অভাবে কৃষকদের উদ্বেগ আরও বেড়েছে।

সরেজমিনে বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, ধান কাটার ভরা মৌসুমেও শ্রমিকের তীব্র সংকট বিরাজ করছে। দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। বর্তমানে শ্রমিক দিয়ে ১ বিঘা ধান কাটতে খরচ হচ্ছে প্রায় ৩০০০-৩২০০ টাকা, আর মাড়াইয়ে বাড়তি গুনতে হচ্ছে আরও প্রায় ৭০০ টাকা।

অন্যদিকে, কম্বাইন হারভেস্টার ব্যবহার করলে একই কাজ ২০০০-২৫০০ টাকায় সম্পন্ন করা সম্ভব। এতে প্রতি বিঘায় ১০০০-১৭০০ টাকা পর্যন্ত সাশ্রয় হওয়ার কথা থাকলেও মেশিন সংকটের কারণে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। বরং কোথাও কোথাও মেশিনের খরচও বেড়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি ভর্তুকিতে বিতরণ করা অনেক হারভেস্টার মেশিন মাঠে দেখা যাচ্ছে না। কিছু মেশিন অচল অবস্থায় পড়ে আছে, আবার কিছু অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

কৃষক জমসেদ মিয়া বলেন, “পুরো হাওর এলাকায় খুঁজেও একটি হারভেস্টার মেশিন পাইনি। মেশিন থাকলে শ্রমিক সংকটে এত ভোগান্তি হতো না।”

আরেক কৃষক সোহেল মিয়া জানান, ধানের বাজারমূল্য কম এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘শ্রমিক সংকট নিরসনে অন্য এলাকা থেকে শ্রমিক আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

তিনি জানান, উপজেলায় বর্তমানে প্রায় ৮০টি কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার কাজ চলছে। 

তবে কিছু মেশিন অচল বা মেরামতের অযোগ্য অবস্থায় রয়েছে বলেও স্বীকার করেন রুহুল আমিন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক   হারভেস্টার সংকট   ধান কাটা নিয়ে বিপাকে   আজমিরীগঞ্জের কৃষক  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close