রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
প্রবাস
আমিরাতে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। 

রোববার (৩ মে) পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনী অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

কাজী ইসমাইল ও মুহাম্মদ ইসমাইলের যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে রমজান মাসে শুরু হওয়া পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠান অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রবাসী নতুন প্রজন্মের মাঝে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত প্রচার এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাসব্যাপী চলা এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে মোট ২৫ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মননা ও পুরস্কার প্রদান করা হয়।

সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও সন্তানদের শুদ্ধ কুরআন শিক্ষা ও দ্বীনি চর্চায় উদ্বুদ্ধ করতে এই ধরনের আয়োজন প্রশংসনীয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা যেমন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করছে, তেমনি নিজেদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা   আরব আমিরাত   পুরস্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close