শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
এক ফ্রেমে মান্না-থালাপতি বিজয়!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:২৩ পিএম

ঢালিউডের কিংবদন্তি নায়ক প্রয়াত আসলাম তালুকদার মান্না ও ভারতের কলিউড সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক ফ্রেমে দুই প্রজন্মের দুই জনপ্রিয় মুখকে দেখার পর থেকেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে রয়েছে ছবিটি।

ভাইরাল সেই ছবিতে দেখা যায়, বিজয়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মান্না । দাবি করা হচ্ছে, প্রায় ২০ বছর আগে তোলা এই ছবি। তবে এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা তা নিয়ে তৈরি হয়েছে, তা নিয়ে নেটপাড়ায় চলছে ধোঁয়াশা।


ভাইরাল হওয়া এ ছবি অনেকের মনে ব্যাপক কৌতূহল তৈরি করছে, আবার অনেকে ছবিটিকে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) দিয়ে তৈরি বলে দাবি করছেন। কিন্তু ছবির আসল রহস্য কী জানেন?
 
তথ্য বলছে, ‘২০০০ সালে মান্না ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জিকে নিয়ে কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। পরবর্তী ভারতে বিজয় থালাপতিসহ অনেক তারকাদের সঙ্গে মান্নার দেখা হয়। তবে যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি তখনকার সময়ে তোলা কি না তার সুনিদিষ্ট তথ্য পাওয়া যায়নি।’

 
অনেকে মনে করছেন, এটি বাস্তবও হতে পারে। কারণ, মান্নার একাধিক সিনেমার পোস্ট-প্রোডাকশন কাজ হয়েছে ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে। ২০০৩-২০০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ বা ‘বীর সৈনিক’-এর কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই সময় বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা যায়। সেই সূত্রেই মান্না-বিজয়ের দেখা হয়ে থাকতে পারে—এমন ধারণা করছেন অনেকে।
 
এ প্রসঙ্গে সঠিক তথ্য জানতে চাইলে মান্নার স্ত্রী শেলি বলেন, ‘অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। তবে বিজয়ের সঙ্গে তার দেখা হতেও পারে। প্রায় তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে ও কাজে যেত।’
  
নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ অবশ্য দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি।
 
এদিকে, ছবি শনাক্তকারী ওয়েবসাইড সাইটইঞ্জিন বলছে, ‘মান্না ও থালাপতি বিজয়ে ছবিটি ৩ শতাংশ এআই দিয়ে তৈরি।’ অর্থাৎ ছবিটি বাস্তব ক্যামেরায় তোলা। জিরোজেপিটি বলছে, ‘ছবিটির ৫১ শতাংশ মৌলিক। পুরোনো ছবি হওয়ায় এতে আলো ও অন্য কিছু কাজ হয়েছে।’
 
নেটিজেনদের একাংশের দাবি, ছবিটি বাস্তব ক্যামেরায় তোলা। ছবিতে ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ অথবা কাজী মারুফ। আধুনিক এআই প্রযুক্তির সাহায্যে বাপ্পারাজ অথবা কাজী মারুফের ছবির মধ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে বিজয়ের মুখ বসিয়ে দেওয়া হয়েছে।
 
ভাইরাল ছবিটি আসল হোক কিংবা এআই প্রযুক্তি দিয়ে তৈরি হোক, এটি ভক্তদের আবেগী করে তুলেছে মান্নার পুরনো স্মৃতিতে। 

চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, ‘মান্না ও থালাপতি বিজয় দুইজনেই গণমানুষের নায়ক; যারা নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মান্না   থালাপতি বিজয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close